নোটিশ

প্রকাশের তারিখ: ০৪ নভেম্বর, ২০২৬

মেধাবৃত্তি ২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত

📌 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন | নরসিংদী জেলা শাখা

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬-এর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষার ফলাফল আগামী ৩০ নভেম্বর বিকাল ৪:৩০ মিনিটে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

এ বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে তিনটি গ্রেডে মেধাবৃত্তি প্রদান করা হবে—

১. ট্যালেন্টপুল গ্রেড

২. সাধারণ গ্রেড

৩. বিশেষ গ্রেড

পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার এবং ফলাফল-সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তির জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানানো হচ্ছে।

🌐 অফিশিয়াল ওয়েবসাইট:

https://kishorkanthafoundation.com/narsingdi

🌐 অফিশিয়াল ফেসবুক পেইজ:

https://www.facebook.com/kkfnarsingdi

 

সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করছি।

আয়োজনে,

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন

নরসিংদী জেলা শাখা