রেজিস্ট্রেশন ফী যাচাইকরণ ফী পরিশোধের পদ্ধতি

নোটিশ

প্রকাশের তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সুখবর! কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬-এর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জেনে আনন্দিত হবে যে, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, যশোর শহর কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬-এর রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
তোমরা অবগত আছো যে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন আগামী ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তাই যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করোনি, তারা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সবার জন্য শুভকামনা।