নোটিশ

প্রকাশের তারিখ: ০২ নভেম্বর, ২০২৬

মেধাবৃত্তি ২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন | চাঁদপুর শহর শাখা

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

এ বছর শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে তিনটি গ্রেডে মেধাবৃত্তি প্রদান করা হবে—

১. ট্যালেন্টফুল গ্রেড
২. সাধারণ গ্রেড
৩. বিশেষ গ্রেড

পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার এবং ফলাফলসংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তির জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানানো হচ্ছে।

🌐 অফিসিয়াল ওয়েবসাইট:  https://kishorkanthafoundation.com/chandpurtown

সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি।

আয়োজনে,
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা